“উঠিয়ে দিলে কোথায় যাব, কী খাব?” — পুজোর আগে অনিশ্চিত ভবিষ্যতের সামনে শ্রমজীবী মহিলা হকারদের রোজনামচা
দুশ্চিন্তায় রাত কাটাচ্ছেন হকারেরা। শোনা যাচ্ছে, পুজোর পরেই উচ্ছেদ শুরু হবে। কেউ বলছেন আসন্ন পৌরসভা নির্বাচনের আগেই হবে উচ্ছেদ। সেই অনিশ্চয়তাই যেন শোনা গেল যাদবপুর স্টেশনের এক মহিলা হকারের সঙ্গে কথোপকথনে। উজান ভূঁইয়া গত ৭ জুন রেল স্টেশন সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদের বিরুদ্ধে উত্তাল হয় দক্ষিণ কলকাতার যাদবপুর। তারপরে কেটে গেছে তিন মাস। […]

